Uncategorized

নিয়ামতপুর স্বেচ্ছাসেবক লীগের পরিচিত সভা অনুষ্ঠিত

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও নর্বনির্বাচিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জামালের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, অ্যাডভোকেট ওমর ফারুক সুমন,নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী আহমেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমেদ জুয়েল, সদস্য কামরুজ্জামান, আবুল বাশার, ওয়াহেদ, কামরুজ্জামান পল্লব, জাফর ইকবাল, ইউসুফ আলী, সোহেল রানা, আবু সালাম, হেলাল, পিন্টু আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button