বৃহত্তর রংপুর অঞ্চলের পাঁচ জেলার ৩৪ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহত্তর রংপুর অঞ্চলের পাঁচ জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ১৪ জন, গাইবান্ধায় ১১ জন, লালমনিরহাটে ৭ জন ও কুড়িগ্রামের ২ জন রয়েছে।
রংপুর জেলায় আক্রান্তরা হলেন- রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের এক পুলিশ কনস্টেবল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগী, নগরীর ধাপ ভগী লেনের এক নারী, সমাজসেবা কার্যালয়ের এক কর্মচারী, সেনপাড়ার দুই নারীসহ তিন জন, জুম্মাপাড়ার এক জন, সেন্ট্রাল রোডের এক জন, ডিসি অফিসের এক নারীসহ দুই জন, ধাপ চেকপোস্টের এক জন, পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মকর্তা, মিঠাপুকুর থানাপাড়ার এক নারীসহ দুই জন।
গাইবান্ধা জেলায় আক্রান্তরা হলেন- গাইবান্ধা সদর ওয়াপদা মোড়ের একজন, গোবিন্দপুর পশু হাসপাতালের এক নারী, কিশামত মালিবাড়ির এক জন, দক্ষিণ ডাংগোরার দুই জন, কুপতলার এক জন, খানকা শরীফের এক জন, সুখ নগরের এক নারী, পূর্বপাড়ার এক নারী, সুন্দরগঞ্জ সাপরহাটীর এক জন।
লালমনিরহাট জেলায় আক্রান্তরা হলেন- লালমনিরহাট ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের এক চিকিৎসক, থানাপাড়ার এক নারী, বালাটারীর এক জন, কালিগঞ্জ দক্ষিণ মাদাঠির এক জন, হাতিবান্ধার এক জন।
কুড়িগ্রাম জেলায় আক্রান্তরা হলেন- কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী, সদর মুক্তারপাড়ার এক জন। রোববার রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু
এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান- রংপুর জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা, ২ হাজার ৫৮০ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪ জন ও মারা গেছেন ৪০জন।




