Uncategorized

রংপুরে নতুন আরো ৭১ জনের শরীরে করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর সিটি করপোরেশন ও জেলায় ৩১ জন, কুড়িগ্রামে ১৫ জন, লালমনিরহাট জেলায় ১৬ জন ও গাইবান্ধা জেলায় ৯ জন করোনায় আক্রান্ত রোগী হিসেবে সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারী চাকরীজীবীসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু মঙ্গলবার সন্ধ্যায় জানান- আক্রান্তদের মধ্যে নগরীর হরিদেবপুরে দুই জন, দর্শনায় দুই জন, বাহারকাছনায় এক জন, গণেশপুরে এক জন, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের দুই কনস্টেবল, রংপুর জেলা পুলিশের এক কর্মকর্তা, রংপুর মেট্রো পুলিশের এক কনস্টেবল, জুম্মাপাড়ার এক জন, হনুমানতলার এক জন, ডিসি মোড় এলাকার এক জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক, তপোধন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের এক
চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক রোগী ,সুলতান মোড় এলাকার এক জন, পীরজাবাদে এক জন, নগরীর ১৪ নং ওয়ার্ডের এক জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এছাড়াও পীরগঞ্জ উপজেলায় সাত জন, পীরগাছায় এক জন, গংগাচড়ায় এক জন ও মিঠাপুকুর উপজেলায় দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অপরদিকে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় দশ জন, নাগেশ্বরীতে দুই জন, রৌমারীতে দুই জন, উলিপুরে এক জন, লালমনিরহাট জেলার সদর হাসপাতালের ১৬ জন রোগী, গাইবান্ধা জেলার সদর উপজেলায় চার জন, সাদুল্ল্যাপুর উপজেলায় এক জন, পলাশবাড়ীতে তিন জন ও সাঘাটা উপজেলায় এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button