Uncategorized

গোবিন্দগঞ্জে লায়ন ক্লাবের উদ‍্যোগে বন্যা ও করোনার ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে Lions Club of Dhaka Vadail Green District 315A1 এর পৃষ্ঠপোষকতায় এবং লায়ন আমির হোসেন এর অর্থায়নে ও ওসি, গোবিন্দগঞ্জ একেএম মেহেদী হাসান এর আয়োজনে ০৯ অক্টোবর শুক্রবার বন্যা ও করোনার কারণে সাহেবগঞ্জ,গোশাই পুর ও মেরী গ্রামের ও মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমের কর্মহীন এবং ক্ষতিগ্রস্থের মাঝে খাদ্য সামগ্রী, মাক্স,স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার কাটাবাড়ি ইউপির সাহেবগঞ্জ স্কুল মাঠে শতাধিক বানভাসী অসহায় মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।এদিকে বিকালে মেহেরুননেছা বৃদ্ধাশ্রমের ২১ জন বৃদ্ধ ও বৃদ্ধাদের খাবার,শাড়ি, লুংগি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপরোক্ত লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট শামসুন নাহার আহমেদ, লায়ন আমির হোসেন, লায়ন মনির হোসেন, লায়ন জাকির হোসেন, লিও অমিত প্রভাস,গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button