বিনোদন
গান গেয়ে পয়সা পাই না: নেহা

একের পর এক হিট। অথচ বলিউডে গান গেয়ে নাকি তার পকেটে এক টাকাও ঢুকে না, দাবি নেহার। ‘আঁখ মারে’, ‘দিলবর’, ‘কালা চশমা’ ইত্যাদি জনপ্রিয় গানের গায়িকার জানান, শুধু তিনিই নন, এই ইন্ডাস্ট্রিতে নাকি গায়ক-গায়িকাদের পারিশ্রমিক নেহাতই সামান্য।
এক সংবাদ সংস্থাকে নেহা বলেন, আমরা গান গেয়ে পয়সা পাই না। যারা আমাদের দিয়ে গান গাওয়ান, তারা ভাবেন যদি গান হিট হয়, তবে লাইভ শো করেই আমরা পয়সা রোজগার করতে পারব।
লাইভ কনসার্ট, লাইভ শো করে রোজগার যে খারাপ হয় না, সে কথা অকপটেই শেয়ার করে নিয়েছেন নেহা। কিন্তু এত কম পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে কিছুটা ক্ষুব্ধও তিনি।
নিউ-এজ বলিপাড়ায় ব্যস্ততম গায়িকাদের মধ্যে নেহার নাম প্রথম সারিতে। ইন্ডিয়ান আইডলে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে আজ তিনি সেই শো-রই বিচারক।




