বিনোদন

বলিউডে খানদের রেকর্ড ভেঙ্গে দিল রণবীর সিং

মাত্র বত্রিশেই ভেঙে দিলেন সবার সব রেকর্ড। ‘পদ্মাবত’-এর পর রণবীর সিং-কে বলিউডের ‘বেতাজ বাদশা’ বললেও বেশি বলা হয় না। অবাক লাগছে শুনে? ভাবছেন শাহরুখ, সালমান, আমির, অক্ষয়রা থাকতে রণবীর সিং কীভাবে রেকর্ড ভাঙলেন?
জানা গেছে, রণবীরের বয়স বর্তমানে ৩২ বছর। আর এই বয়সেই তাঁর সিনেমা ২০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। অর্থাত, শাহরুখ, সালমান কিংবা আমির কিংবা অক্ষয়ের একাধিক সিনেমা ২০০ কোটির ক্লাবে থাকলেও, তাঁরা কেউই এত কম বয়সে ওই নির্দিষ্ট অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পারেননি শহিদও। আর সেই কারণেই বলিউডের খান-দের পিছনে ফেলে ‘পদ্মাবত’ দিয়ে এক নতুন রেকর্ড তৈরি করে ফেলেছেন রণবীর সিং।
নানা বিতর্ক সত্ত্বেও ‘পদ্মাবত’ মুক্তির পর প্রথমে ভারতের ৪ রাজ্যে বন্ধ থাকা সত্ত্বেও কয়েক দিনের মধ্যেই ২০০ কোটির ক্লাবে পৌঁছে যায় সঞ্জয় লীলা বনশালির সিনেমা। আর তাতেই রেকর্ড তৈরি করে ফেলেন রণবীর সিং। জিউনিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button