
গাজীপুর প্রতিনিধি: ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, গাজীপুর ও ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার যৌথ আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ ডিসেম্বর সন্ধ্যায় গাজীপুর উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আমজাত হোসেন,সভাপতি, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, গাজীপুর জেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল হক রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও সাধারণ সম্পাদক, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, গাজীপুর জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আয়নাল হক, কোষাধ্যক্ষ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, গাজীপুর জেলা এবং মহাসচিব, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, কাপাসিয়া উপজেলা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাইদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, গাজীপুর জেলা ও মহাসচিব, কালীগঞ্জ উপজেলা শাখা। শেষে মোনাজাত পরিচালনা করেন মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, গাজীপুর জেলা।
দোয়া মাহফিলে গাজীপুর জেলার বিভিন্ন ইউনিটের প্রায় একশতাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা এবং উপ-সহকারী প্রশিক্ষক উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করেন।




