Uncategorized

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক মাদক চোরাকারবারী আটক হয়েছে। আটক ব্যাক্তির নাম ফরিদুল ইসলাম দুলু (৫০)। শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাঠেরপাড় গ্রামের নিজ বাড়ি থেকে পাঁচ কেজি গাঁজাসহ ওই মাদক কারবারিকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button