আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় নিজের ভূমিকা নিয়ে স্বাধীনভাবে ‘রিভিউ’ করবে ডব্লিউএইচও

নভেল করোনাভাইরাস প্রতিরোধে নিজেদের ভূমিকা নিয়ে একটি স্বাধীন পর্যালোচনা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচওকে ‘চীনের পুতুল’ বলার প্রতিক্রিয়ায় সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, করোনা মহামারী নিয়ে শুরু থেকেই বেইজিংয়ের সঙ্গে তিক্ততায় জড়িয়ে পড়ে ওয়াশিংটন। সেইসঙ্গে ডব্লিউএইচওকেও এক হাত নেয় ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে সোমবার সংস্থাটির ভার্চুয়াল অধিবেশন শুরু হয়।
মহামারীটি মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে একটি নিরপেক্ষ, স্বাধীন এবং বিস্তৃত মূল্যায়নের আহ্বান জানিয়ে একটি রেজুলেশন তুলে ইউরোপীয় ইউনিয়ন।
ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস স্বীকার করেন যে, করোনা নিয়ে ব্যবস্থায় কিছুটা ক্রুটি ছিল এবং তিনি এর জন্য একটি স্বাধীন পর্যালোচনার জন্য ভার্চুয়াল অধিবেশনে স্বাগত জানান।
তিনি বলেন, আমরা আমাদের ক্ষমতার সব কিছু করেছি, এমনটি যাতে আর না ঘটে-এসব বলতে আমাদের পর্যালোচনা করতে বলার প্রয়োজন নেই।
ডব্লিউএইচও’র প্রধান বলেন, আমাদের কী অভিজ্ঞতা হয়েছে এবং শিখেছি তা নিয়ে যথাসময়ে একটি স্বাধীন মূল্যায়ন শুরু করব। এটি আমাদের সুপারিশ করবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মহামারী মোকাবিলায় আমাদের কী উন্নতি করতে হবে।
এদিকে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে, মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৮ লাখ! এর মধ্যে সুস্থ হয়েছে ১৭ লাখ ৮৬ হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button