slider

কমিউনিস্ট নেতা কমরেড রনোর শোক সভা

দিনাজপুর প্রতিনিধি: কমিউনিস্ট নেতা সিপিবির উপদেষ্টা, ৬০ এর দশকের নেতৃস্থানীয় তুখোড় ছাত্র নেতা কমরেড হায়দার আকবর খান রনোর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে কমরেড রনো শোক সভা কমিটি দিনাজপুরের আয়োজনে কমরেড হায়দার আকবর খান রনোর শোক সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সমন্বয় কমিটির নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কমরেড হায়দার আকবর খান রনো ১৪টি সশস্ত্র ঘাঁটি তৈরি করে মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘদিন সিপিবির প্রেসিডিয়াম সদস্য হয়ে দায়িত্ব পালন করেন। প্রয়াত হায়দার আকবর খান রনোর আদর্শ আমরা যদি লালন ও ধারণ করি তাহলে সৎ ও বলিষ্ঠ রাজনীতি কর্মী হিসেবে গড়ে উঠতে পারি।

কমরেড রনো শোকসভা কমিটি-দিনাজপুর আহবায়ক জলিল আহম্মেদের সভাপতিত্বে কমরেড হায়দার আকবর আলী খান রনোর জীবনী পাঠ করে বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুরের সাধারণ সম্পাদক আক্তার আজিজ।
প্রয়াত কমরেড হায়দার আকবার আলী খানের কর্মময় জীবন ও আদর্শ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক এমএম আকাশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেইন, জেলা কমিটির সভাপতি এ্যাডঃ মেহেরুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, জেলা জাসদ সভাপতি লিয়াকত আলী, জেলা বাসদের সমন্বয়ক কমরেড কিবরিয়া হোসেন, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক কমরেড মনিরুজ্জামান মনির, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button