Uncategorized

এসি রবিউলের কবর জিয়ারত করলেন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: রাজধানীর গুলশানে ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলায় নিহত এসি রবিউল ইসলামের কবর জিয়ারত করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন আহমদ। রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম কবরস্থানে তিনি কবর জিয়ারত করেন।
এসময় আরো উপস্থিতি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিস, জেলা সিভিল সার্জন ইমরান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার শাহাদত হোসেন, সাটুরিয়া ইউএনও হাসান মূর্তাজা মাসুমসহ অনেকেই।
এসি রবিউল ইসলামের কবর জিয়ারত শেষে তারা রবিউলের পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং সব সময় তাদের পাশে থাকবেন বলেও জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button