শিক্ষাশিরোনাম

আবার কোটা সংস্কার আন্দোলন শুরু

প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তারা।
আন্দোলনকারীরা জানান, কোটা সংস্কারের দাবির পাশাপাশি আরো চারটি ইস্যুর কারণে তারা আবারো মাঠে নামতে বাধ্য হয়েছে। এগুলো হলো- দেশের ৯৮ শতাংশ সাধারণ ছাত্রছাত্রীকে রাজাকারের বাচ্চা বলার পরও মতিয়া চৌধুরীর ক্ষমা না চাওয়া, অর্থমন্ত্রীর আজকের সাংঘর্ষিক বক্তব্য, আটককৃতদের ছেড়ে না দেওয়া এবং আহতদের চিকিৎসার দায়িত্ব না নেয়া।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা বিকলে পাঁচটার মধ্যে কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন। কিন্তু আন্দোলনকারীদের কথায় সাড়া দেননি কৃষিমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে বিকেলে এই সংবাদ সম্মেলন করেন তাঁরা।
আন্দোলনকারীরা বলেন, সচিবালয়ে সরকারের সঙ্গে বৈঠকের এক দিন পরই অর্থমন্ত্রী জানিয়েছেন, বাজেটের পরে কোটা সংস্কারে হাত দেওয়া হবে। তারা এমন দীর্ঘমেয়াদি প্রক্রিয়া মেনে নেবে না। সারা দেশে অবরোধ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন করার আহ্বান জানান আন্দোলনকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button