শিক্ষাশিরোনাম

আবরার হত্যার বিচার চেয়ে নটরডেম শিক্ষার্থীদের বিক্ষোভ

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবি করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এ দাবিতে সোমরবার (১৪ অক্টোবর) দুপুর একটার দিকে মিছিল নিয়ে বিক্ষোভ করতে করতে মতিঝিল শাপলা চত্বরে এসে জমায়েত হন।
শাপলা চত্বরে রাস্তার ওপর বসে ও দাঁড়িয়ে বিক্ষোভ করেন আবরারের কলেজের শিক্ষার্থীরা।
‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, হত্যাকারীদের ফাঁসি চাই,’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে,’ ‘ অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আর নয় অনাচার, এবার চাই সুবিচার’-শিক্ষার্থীদের এ ধরনের স্লোগানে কম্পিত হয়ে উঠে মতিঝিল এলাকা। পরে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে পুনরায় নটরডেম কলেজে ফিরে যান।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, বুয়েটের মতো প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা কিছুতেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। দ্রুতই এ বিচার করতে হবে।
ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জের ধরে শিবির সন্দেহে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েটের ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনার পর হত্যাকারীদের বিচার চেয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ১০ দফা দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠে বুয়েট ক্যাম্পাস। লাগাতার আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে আবরার ফাহাদ হত্যায় অভিযুক্ত বুয়েট শাখা ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ক্যাম্পাস তেকে অস্থায়ী বহিষ্কার করা হয়। সেই সঙ্গে বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button