শিরোনামশীর্ষ সংবাদ

অবসর নিতে পারলে খুশি হবো- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ৩৫ বছর থেকে দলের দায়িত্ব পালন করছি। এবার অবসর নিতে পারলে খুশি হবো।
রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ারের করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দল থেকে এবার অবসর পেলে খুশি হব। দীর্ঘ ৩৫ বছর ধরে দলের দায়িত্ব পালন করছি। আর কত? এই সময় দলের অন্যান্য নেতারা সমস্বরে শেখ হাসিনাকেই পুনরায় সমর্থনের কথা ব্যক্ত করেন।
এছাড়া আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলের কেন্দ্রীয় কমিটি এবং তৃণমূলের কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়। এটাই এই দলের ঐতিহ্য।
গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিটি সম্মেলন অনুষ্ঠিত হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলের প্রতিটি সিদ্ধান্ত সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করেই নেয়া হয়েছে। এই সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী ২২ এবং ২৩ অক্টোবরই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এটা পেছানোর আর কোনো উপায় নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button