slider
অপরিচ্ছন্ন পরিবেশ পাইকগাছায় আয়েশা বেকারির জরিমানা

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি:খুলনা জেলার পাইকগাছা উপজেলার শিববাটীতে ১৯/০৯/২০২৪ তাং-ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম ও প্রসিকিউশন অফিসার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল,পেশকার আনিসুর রহমান ও থানা পুলিশের চৌকষ দল। উক্ত বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশ ও খাদ্যে সরকার নিষিদ্ধ রং ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪২ ও ৫৩ ধারামতে ১০,০০০/= (দশ হাজার টাকা) জরিমানা করা হয়। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এ অভিযান অব্যাহত থাকবে,বলে জানান উক্ত টিম।




