রাজনীতি

অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠনের সম্ভাবনা বেশি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের শিডিউল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। অক্টোবর মাসে সম্ভাবনা বেশি।
বুধবার সচিবালয়ে এক পর্যালাচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
নির্বাচনী সরকারের পরিসর ছোট হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তখন মন্ত্রিসভা ছোট হবে, তখন ঢাউস মন্ত্রিসভার প্রয়োজন নেই। মেজর কোনো পলিসি বা ডিসিশন নিতে পারবে না, সেই সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে।’
নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। এবারও কি একই রকম নির্বাচন হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি না এলেই একতরফা নির্বাচন হয়, এমন নয়। এবার বিএনপির জন্য অন্যরা অপেক্ষা করবে না, বহু দল অংশ নেবে, এবার পার্টিসিপেশন অনেক বেশি। ইনক্লুসিভ নির্বাচন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button