sliderস্থানিয়

বোয়ালমারীতে তদন্ত রিপোর্ট নিয়ে শিক্ষা কর্মকর্তার তালবাহানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: তদন্ত রিপোর্ট নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বিভিন্ন তালবাহানা শুরু করেছেন। দিবো দিচ্ছি এভাবে করে সময় ক্ষেপন করছেন বলে অভিযোগ উঠেছে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ভাবন নিলাম ছাড়া বিক্রি, আশ্রায়ন প্রকল্পের শিশুদের ভর্তি না নেওয়া, ভর্তি হলে বই খাবার না দেওয়ার ভয় দেখানো, স্কুলে আসা সরকারি বরাদ্দের হিসাবের গড়মিলের তদন্ত প্রতিবেদন তদন্ত কমিটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে গত ৮ দিন আগে জমা দিলেও শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসানের নিকট জমা দেননি।

এরই মধ্যে গত ২৮ তারিখে শিক্ষা মন্ত্রণালয় ওই প্রধান শিক্ষক উপজেলা রাখালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারমিন জাহানকে প্রশাসনিকভাবে বদলি করে একই উপজেলার শুবদেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী শিক্ষা অফিসের (এটিইও) মো. দেলোয়ার হোসেন বলেন, গত ২৪ অক্টোবর তদন্ত্র শেষ করে গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের কাছে জমা দিয়েছি। তিনি আরো বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিতো অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) মো. জাকির হোসেন বলেন, তদন্ত প্রতিবেদনে কিছু ক্রটি থাকায় উপজেলা শিক্ষা কমিটির সভাপতির কাছে জমা দিতে পারিনি। তবে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও ইউএনও স্যারের সাথে কথা বলেছি। আগামী রোববার তদন্ত প্রতিবেদন জমা দিবো।

মঙ্গলবার উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান বলেন, কেন শিক্ষা কর্মকর্তা প্রতিবেদন জমা দেননি খোঁজ খবর নিয়ে দেখছি। তিনি আরো বলেন, এ সকল ব্যাপারে কোন স্বজন প্রীতি হবে না। অপরাধ প্রমানিত হলে আইনের সঠিক শাস্তিমূলক ব্যবস্থা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button