Uncategorized

সিংগাইরে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার

নিজস্ব প্রতিনিধি,সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন ওই গ্রামের মোবারক খান। গেল বন্যায় তার গ্রামের রাস্তাগুলো ব্যাপক ক্ষতি হয়। এতে গ্রামের মানুষের চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হয়। মানুষের এ ভোগান্তি লাঘবে মোবারক খান তার নিজস্ব পুঁজিতে রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু করেছেন বলে ওই গ্রামের একাধিক বাসিন্দা জানিয়েছেন।
মোবারক খান ওই গ্রামের মোঃ আতাউর রহমান খানের পুত্র। তিনি পেশায় একজন ব্যবসায়ী। সাভারস্থ ভরসা সুপার মার্কেটে রয়েছে তার মেসার্স সিংগাইর ইলেকট্রনিকস ও খান ইলেকট্রনিকস নামের দু‘টি ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি ওই মার্কেটের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। একই সাথে নিজ গ্রাম আঠালিয়া পশ্চিম পাড়ায় বাইতুর মামুর জামে মসজিদ ও স্থানীয় কবরস্থান কমিটির দায়িত্বশীল পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ সাভারস্থ সিংগাইর সমিতির কোষাধ্যক্ষ পদেও নিয়োজিত রয়েছেন।
মহামারী কোভিড-১৯ লকডাউন সময়ে এলাকার দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পর এবার নিজ অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন মোবারক খান। ইতিমধ্যেই তিনি আঠালিয়া কবরস্থান থেকে ইবারত মাষ্টারের বাড়ি হয়ে আব্দুল হকের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা মাটি ভরাটসহ ইটের সলিংয়ের কাজ শুরু করেছেন। এতে ব্যয় হবে আড়াই লাখ টাকার উপরে। এ ছাড়া গ্রামের প্রবেশ পথ জায়গীর বাসষ্ট্যান্ড হতে আঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ সংস্কার করবেন বলে মোবারক খান জানান। তিনি আরো বলেন, আমি সব সময় এলাকাবাসির সুখে-দুঃখে পাশে থাকতে চাই। তাদের সমর্থন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধল্লা ইউনিয়নের আঠালিয়া হতে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button