sliderস্থানিয়

কটিয়াদীতে প্রেমে সাড়া না দেয়ায় বাড়িতে হামলা,ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেমে সাড়া না দেওয়ায় এক কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগে, রবিন মিয়া (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

২৬ আগস্ট সন্ধ্যার পরে উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে এক কলেজ ছাত্রীর বাড়িতে সাজা প্রাপ্ত রবিন মিয়া, লোহার রড নিয়ে হামলা চালায় ও কলেজ ছাত্রীর বাবাকে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পড়ে ৯৯৯ নম্বর এ ফোন করলে, পুলিশ ঘটনা স্থলে গিয়ে রবিন মিয়াকে আটক করে এবং তার নিকট থেকে একটি লোহার রড উদ্ধার করে। রবিন মিয়া মসুয়া ইউনিয়নের মসুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।

কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, লাবনী আক্তার তারানার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিন মিয়া দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রীটিকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে মেয়েটি রাজী না হওয়ায় তাকে পথে ঘাটে, বিভিন্নভাবে উত্তক্ত ও হয়রানি করতে থাকে। শুধু তাই নয় সে মেয়েটির কলেজে গিয়ে ও তাকে বিরক্ত করত। এমন কি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও মেয়েকে নিয়ে বিভিন্ন আপত্তিকর পোস্ট করার অভিযোগ ও তার বিরুদ্ধে পাওয়া গেছে ।

এ সমস্ত ঘটনায় মেয়েটির বাবা, থানায় একটি লিখিত অভিযোগ করলে, পুলিশ রবিনকে ডেকে নিয়ে সতর্ক করলেও তার হয়রানি বন্ধ হয়নি। পরে মোবাইল ফোনে রবিন মিয়া, মেয়ে ও তার মা-বাবা, ভাইকে হত্যার হুমকি পর্যন্ত দেয় বলে জানায় মেয়েটি।

পুলিশের দায়ের করা প্রসিকিউশন এর ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে, রবিন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, “একজন কলেজ পড়ুয়া ছাত্রীকে উত্তক্ত ও হয়রানি করার অভিযোগে রবিন মিয়াকে এই সাজা প্রদান করা হয়েছে। সমাজকে রক্ষা করার স্বার্থে এবং সমাজ বিরোধীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button