sliderস্থানিয়

সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সরকারি অ্যাম্বুলেন্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাত ৯টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বস্তী এলাকার ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার রেজাউল করিম খান মিলন (৪১)।

ডিবি পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সরকারি অ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সরকারি অ্যাম্বুলেন্সসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button