Uncategorized

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি : বুধবার দিবাগত গভীর রাতে নওগাঁ ডিবি পুলিশ ধামইরহাট থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মো: আব্দুর রহিম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার কৈগ্রাম হঠাৎপাড়া গ্রামের মো: আব্দুস ছালামের ছেলে।
নওগাঁ ডিবি পুুলিশের ওসি কে, এম, শামসুদ্দিন জানান, রাত ১০ টায় তার নেতৃত্বে ডিবির এসআই সোহেল রানা, এএসআই ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ ওই গ্রামে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button