
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ এক যুবক কেগোফতার করেছে থানা পুলিশ।
গত ৩১ জুলাই শুক্রবার উপজেলার ঝিটকা আনন্দমোহন স্কুল গেইট সামনে পাকা রাস্তা উপর থেকে ফয়সাল হোসেন (২৩) নামে এক যুবক সহ ২০ পিস ইয়াবা আটক করেন বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ফয়সাল হোসেন উপজেলার গোপীনাথপুর মোজাম পাড়া গ্রামের মৃত পিতা বিল্লাল হোসেনের ছেলে।
উল্লেখ্য,হরিরামপুর থানার মামলা নাম্বার ০১(০৮)২৬ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)এর সারণির ১০ক) রুজু করা হয়।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে বলেন,আমাদের অভিযান চলমান থাকবে।




