sliderশিরোনামস্থানিয়

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদীদের সহিংসতার প্রতিবাদে গাজীপুর মহানগর এপি পার্টির মশাল মিছিল

গাজীপুর : আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজিপুর জেলায় এবি পার্টির এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার ষড়যন্ত্রের প্রতিবাদে উক্ত মিছিলটি গাজীপুরের মালেক বাড়ি থেকে বাইপাস মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে গাজিপুর জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানার সঞ্চালনায় ও গাজিপুর জেলা ও মহানগরে‍র আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার নয়, বিচারের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে সাজাপ্রাপ্ত অপরাধী হিসেবেই ফিরতে হবে এবং আদালতের রায়ের মুখোমুখি হতে হবে।
দুবাই, ভারত ও লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের উসকানি ও প্ররোচনায় দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বন্ধ করতে হবে। বিদেশে বসে নির্দেশনা দিয়ে স্থানীয় নেতা-কর্মীদের দিয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতা চালানোর চেষ্টা হলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আগুন, ভাঙচুর ও সন্ত্রাসের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাজনৈতিক বিরোধিতা ও আন্দোলনের অধিকার থাকবে, কিন্তু তার নামে মানুষের জানমাল ধ্বংসের সুযোগ নেই।

সরকারকে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হতে হবে। নাশকতা প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত ও দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ মানুষের হয়রানি বন্ধ করতে হবে।

পাশাপাশি নির্বাচিত বিএনপির সরকারের উচিত ছিল পতিত আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সেখানে উল্টো সরকারের দায় এড়া‍য়ে যাওয়ার চেষ্টা দেখছি। সম্প্রতি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঢাবিতে সহ সারাদেশে কয়েকটা ককটেল বিস্ফোরণের ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যা পুরাতন রাজনীতিকে ইঙ্গিত করে।

এসময় আরো বক্তব্য রাখেন এবি পার্টির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক সুলতানা রাজিয়া, সহ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সাংস্কৃতিক সহ-সম্পাদক আব্দুর রব জামিল, এবি স্বেচ্ছাসেবী পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের যুগ্ম সদস্য সচিব মঈনুল ইসলাম, এবি পার্টি কালিয়াকুর থানার আহবায়ক ডাক্তার রফিকুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ডাক্তার আশরাফুল আলম ,এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগর এর সহকারী সদস্য সচিব মোহাম্মদ,শামীম মন্ডল গাজীপুর গাছা থানার আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব রাজীব হাসান খান সেতু, এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের সহকারি সদস্য সচিব শামীম মন্ডল, মোঃ হারুন হাওলাদার, এবি শ্রমিক পার্টির, মোঃ রওশন আলী, মোঃ মনির হোসেন,এবি পার্টির সদস্য হালিমা আক্তার রিমা, মরিয়ম বেগম যুব পার্টির নেতা শান্ত, রাব্বী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button