sliderস্থানিয়

হরিরামপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উৎসব মুখর নান্দনিক পরিবেশে মানিকগঞ্জের হরিরামপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।

১ আগস্ট শনিবার বেলা ৫ টায় উপজেলার ভেলাবাদ মিনি স্টোডিয়ামে হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়া’র সভাপতিত্বে উক্ত খেলাটি পরিচালিত হয়।

উক্ত খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ।

এছাড়াও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চোকিঘাটা বংখুরী প্রগতি সম্মিলনি বনাম ঘোষাল আদর্শ যুব সংঘ।

খেলায় প্রচুর প্রমীলা দর্শকদের উপস্থিতি লক্ষ করা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button