Uncategorized

হাতিয়ায় লঞ্চ থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রীবাহী লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের প্রায় একত্রিশ ঘন্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে হাতিয়া কোস্টগার্ড।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চর চেঙ্গা খাল এলাকা থেকে নিখোঁজ ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত, হৃদয় (১০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের ১নং ক্ষিরোদিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ডের একটি দল সন্ধ্যার দিকে নিখোঁজের একত্রিশ ঘন্টাপর ওই শিশুর মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, গতকাল সোমবার সকাল ১১টায় হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এমভি তাফসির ও এমভি ফারহান-৩ নামে দু’টি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল। এ সময় ঘাট এলাকার একদল শিশু লঞ্চের ছাদে খেলাধুলা করতে ছিল। এ সময় এমভি ফারহান-৩ লঞ্চের ছাদ থেকে হৃদয় নামে শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। পরে নিখোঁজ ওই শিশুকে উদ্ধার করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের দু’টি দল নদীতে অভিযান চালায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button