Uncategorized

ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গিয়া উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা মামুন ও ছায়েদ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এলাকাবাসীর উদ্যোগে উপজেলার সেবারহাট বাজারে দলীয় নেতা-কর্মীদের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন বক্তারা দাবি বলেন, গত ৩০ জানুয়ারী সন্ধ্যার সময় ৬০-৭০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র হাতে নিয়ে ছাত্রলীগ নেতা মামুন ছায়েদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে প্রথমে সেনবাগ হাসপাতালে পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। এই ঘটনায় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন বাপ্পি,মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি আশরাফুল আলম শাওনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button