Uncategorized

বদগাছীতে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মো:শাকিল হোসেন, বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ৭ কেজি ৮০০ গ্ৰাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ওয়ারেশ আলীর ছেলে ওবাইদুশ রহমান ও জামালপুর জেলার সদর উপজেলার আরমহাটি গ্রামের মৃত বজলুল হকের ছেলে আব্দুল খালেক রতন।
সোমবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় র‌্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে( ৩১জানুয়ারি )রাত ৮টায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন জাবারিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি ৮০০ গ্ৰাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৮০০ টাকা, একটি মোটরসাইকেলে ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button