গোবিন্দগঞ্জে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিনে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরন বিতরন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত রবিবার ১৮ই অক্টোবর বিকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানঅতিথী- ৩২ গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মহোদয় ঢাকায় থাকার কারনে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন। জন্মদিন ও দোয়া মাহফিল অনুষ্ঠিনে বিশেষঅতিথী হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, গাইবান্ধা জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলকাস উদ্দিন
সর্দার,সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন, যুগ্ম আহবায়ক রাজু সরকার, সাকিব খান লেবু ও ফরহাদ আলী, ছাত্রলীগ সদস্য রানাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




