sliderস্থানিয়

শিবগঞ্জ সীমান্তে ১২ জনকে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জের চকপাড়া সীমান্তে আবারও ১২ জনকে বিএসএফের পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি,ও স্থানীয়রা ।

শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৬০০ গজ দূরে মুসলিমপাড়া এলাকায় সীমান্তের নিরাপত্তা বাতি (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ থাকার পাশাপাশি কয়েকজন লোকের অবস্থানের তথ্য পায় বিজিবি। খবর পেয়ে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতের মুসলিমপাড়া এলাকায় প্রায় ১২ জন ব্যক্তি অবস্থান করছেন এবং বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে। এ তথ্যের পরপরই স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়। বিজিবি ও স্থানীয়দের যৌথ সতর্কতায় সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

পরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা সূত্রে জানা যায়, বিএসএফ নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের ভারতের মালদা হোল্ডিং সেন্টারে নিয়ে গেছে।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সব ধরনের পুশ ইন ঠেকাতে সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি এবং সতর্কতা আরও জোরদার করেছে বিজিবি। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে। বতমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ১৯ জুন গভীর রাতে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে একই কৌশলে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button