Uncategorized
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সড়ক দুর্ঘটনায় ফরহাদ হোসেন(১৮) ও রেজোয়ান সিদ্দিক(১৭) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
এই ঘটনায় রাকিব হোসেন(২২) নামে একজন গুরুত্বর আহত হয়েছে।আহত রাকিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ফরহাদ সাপাহার উপজেলার গোডাউন পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং রেজোয়ান একই উপজেলার পিড়ল ডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে।
আজ সোমবার(৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মোটর সাইকেলে চড়ে নজিপুর থেকে সাপাহার যাওয়ার পথে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের বালুঘা মোড় নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।




