গোবিন্দগঞ্জে কিশোর অটো চালককে ছুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের চেস্টা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর অাঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ফার্ম এলাকায় আজ রাত ৮টায় দুবৃর্ত্তরা সোহাগ(২০)নামের কিশোর অটোচালক কে এলোপাথারি ছুরিকাঘাত করে সড়কের ধারে ফেলে রেখে অটো ছিনিয়ে নিয়ে যায়। তার কিছুক্ষন পরে স্থানীয় পথচারীরা গুরুতর আহত কিশোরের আত্বচিৎকারে এগিয়ে গেলে দুবৃর্ত্তরা কিছু দূরগিয়ে সড়কের ধারে অটোভ্যানটি ফেলে পালিয়ে যায়।এসময় স্থানীয়রা গুরুতর আহত কিশোরকে ছুরিবিদ্ধ আশংকাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।ধারনা করা হচ্ছে, এই দুর্বৃত্ত ছিনতাই চক্রটি কিশোরকে ছুরিকাঘাত করে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ছুরিকাঘাত করে মাটিতে ফেলে দিয়ে অটোটি ছিনিয়ে নেয়। পরে পথচারীদের আনাগোনা,অবস্থা বেগতিক দেখে ছিনতাই চক্র অটোটি কিছু দূর গিয়ে সড়কের ধারে ফেলে রেখে পালিয়ে যায়।গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,ছুরিকাঘাতে আহত কিশোরের অতিরিক্ত রক্তক্ষরণে শারিরীক অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ট করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী বলেন,আহত কিশোরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। গুরুতর আহত কিশোর অটো চালক সোহাগ ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর এলাকার তেলিয়া হঠাৎ পাড়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। উল্লেখ্য’ কিছু দিন পূর্বে বৈরাগী হাট তদন্ত এলাকায় এক কিশোরকে হত্যা করে অটোভ্যান ছিনতাই করে দুবৃর্ত্তরা। তার কয়েকদিন পর একই কায়দায় অটো ছিনতাই কালে ভাগ্য ক্রমে বেঁচে যায় আরেক কিশোর।সে ঘটনায় ধরাও পড়ে কয়েকজন ছিনতাইকারী।আবার আজও একই কায়দায় অটো ছিনতাই ,ভাগ্যক্রমে বেঁচে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অটো চালক কিশোর সোহাগ।ভাগ্যক্রমে তার অটোটি উদ্ধার হয়েছে।




