শেরপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, আরো এক শিশু নিখোঁজ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে দুটি পৃথক স্থানে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও অপর একটি শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামের দিনমজুর কালু মিয়ার দেড় বছরের শিশু কন্যা সোনিয়া বাড়ির পাশের একটি পুকুড়ে ডুবে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শিশু সোনিয়াকে রেখে তার মা সাংসারিক কাজ কর্ম করছিল।এসময় খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায় সোনিয়া। পরে তাকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করে তার পরিবার। এক পর্যায়ে পুকুরের পানিতে সোনিয়ার লাশ ভেসে উঠলে সেখান থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন দুপুরে শেরপুর জেলা শহরের মোবারকপুর মহল্লার আব্দুল হাইয়ের ৬ বছরের শিশু কন্যা হেনা খাতুন স্থানীয় মৃগী নদীতে তার মায়ের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
পরে শেরপুর ও ময়মনসিংহ থেকে দমকল বাহিনীর কর্মী ও ডুবুরী দলের সদস্যরা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মেয়েটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়।
কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আগামীকাল আবার উদ্ধার অভিযান করা হবে বলে জানা গেছে ।




