Uncategorized

রাজারহাটে জাতীয় ভোটার দিবস পালিত ও স্মার্ট কার্ড বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সারা দেশের ন্যায় পালিত হলো জাতীয় ভোটার দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করবো ভোটাধিকার। সকাল ১১টায় রাজারহাট অফিসার্স ক্লাবে দিবসটির আলোচনা সভার সভাপতিত্ব ওস্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম, আলোচনা সভায়, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন, আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস কুদ্দুস প্রামানিক, চাকির পশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহের উদ্দিন ধনী, রাজারহাট পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:)ও জেলা আওয়ামী লীগের সদস্য মো: আব্দুস ছালাম চাষী, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি মো: সেকেন্দার আলী বাবলু, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান লিমন ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button