Uncategorized
নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সিংগাইরে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে সংঘঠিত নারী ও শিশু ধর্ষণসহ এবং পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন পালিত হয়েছে। খেলাফত মজলিসের আয়োজনে শতাধিক লোকের অংশগ্রহণে সিংগাইর বাসস্ট্যান্ডে রবিবার (১১ অক্টোবর) বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধ কর্মসূচী পালন করা হয় ।
মাওলানা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও মুফতি আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মাওলানা মোঃ ইসমাইল হোসেন খান, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা
সাইফুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর হোসেন ও মাওলনা আনিসুর রহমান প্রমূখ। বক্তরা নারী ও শিশু ধষণকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।




