আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ট্রাম্প জানতে চাইছিলেন- আমি কি মারা যাচ্ছি?

ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের একজন সাংবাদিক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে যখন হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড হাসপাতালে নেয়া হচ্ছিল, তখন তিনি সহযোগীদের কাছে জানতে চেয়েছিলেন যে, তিনি মারা যাচ্ছেন কিনা। ট্রাম্প বলেছিলেন, আমি কি স্ট্যান ছেরা’র মতো চলে যাচ্ছি? উল্লেখ্য, স্ট্যান ছেরা যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ডেভেলপার ও ক্রাউন একুইজিশনস-এর প্রতিষ্ঠাতা। তিনি ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু ও সমর্থক। নিউ ইয়র্ক সিটিতে গত এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের সাংবাদিক গাব্রিয়েল শারম্যান রিপাবলিকান সূত্রের উদ্ধতি দিয়েছেন তার দাবির পক্ষে। ওই সূত্রটি বলেছেন, হাসপাতালে নেয়ার সময় ট্রাম্প বার বারই জানতে চাইছেন, আমি কি স্ট্যান ছেরা’র মতো মারা যাচ্ছি? এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button