Uncategorized

গোবিন্দগঞ্জে তীব্র নদী ভাঙ্গন : ৫০টি বাড়ী ঘর নদী গর্ভে বিলীন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদী ভাঙ্গন রোধে পাইলিং কাজের অগ্রগতি না থাকায় নদীর পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। গত কয়েকদিনে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পার ধুন্দিয়া গ্রামের ৫০টি বাড়ী- ঘর নদী গর্ভে বিলিন হয়েছে। বসতভিটা হারিয়ে মানুষজন বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে ।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পারধুন্দিয়া গ্রাম রক্ষায় ৩ কোটি ৭৩লাখ টাকা ব্যায়ে করতোয়া নদীর ভাঙ্গন রোধে পাইলিং কাজ পায় মোসার্স বেলাল কন্সট্রাকশন।এবং তার হয়ে গত প্রায় ৪মাস পূর্বে কাজটি শুরু করে সাব-ঠিকাদার মেসার্স রমজান আলী ট্রেডার্স। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকির অভাবে সাব ঠিকাদারের নিয়মিত কাজ না করা ও কাজে অনিয়ম করায় বাড়ী-ঘর নদী গর্ভে বিলিন হচ্ছে। এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ,বি,এম মাহবুবুর রহমান জানান, অনিয়মের বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এবং নদীর পানি কমলে কাজ শুরু হবে।এদিকে নদী ভাঙ্গন কবলিত অসহায় পরিবার গুলি পথে, ঘাটে বসতভিটা হারিয়ে সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button