Uncategorized

ফুলবাড়ীতে মোবাইলের দোকানে টিন কেটে চুরি

মোস্তাক আহম্মদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইলের দোকানের টিন কেটে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের নিমতলা মোড়ে সোহেল টেলিকম নামে একটি মোবাইলের দোকানে টিন কেটে এই চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক নুর আলম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ী চলে যান তিনি। এরপর পরেরদিন বুধবার সকালে দোকাল খুলে দেখেন দোকানের উপরের সেলিং খোলা এবং টিন কাটা রয়েছে। সেখানে একটি দড়ি ঝোলানো রয়েছে।
তিনি বলেন দোকানের স্মার্ট মোবাইল, এক্সোসরিস সহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে।
এঘটনায় দোকান মালিক নুর আলম বাদী হয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
এ নিয়ে ওই মার্কেটে চারবার চুরির ঘটনা ঘটলো। এর আগে পাশের দোকানে চুরির ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কেট মালিক মোতালেব হোসেন।পৌর কাউন্সিলর মমতাজুর রহমান পারভেজ ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন এটি খুবই দু:খজনক ঘটনা এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের চরম ক্ষতির সম্মুখিন হতে হবে। এ বিষয়ে তারা প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলামের সাথে কথা বললে,
“তিনি জানান বিষয়টি শুনেছি পুলিশ পাঠানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button