Uncategorized

রাজারহাটে মাক্স না পড়ায় ১৮ জনের জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট বাজারে মাক্স না পড়ায় ১৮ জনকে জরিমানা করা হয়েছে। রাজারহাট সদর বাজার এলাকায় মাস্ক না পড়ায় এই জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক পড়া নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
রাজারহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুরে তাসনিম আজ গতো সোমবার সকালে এ জরিমানা করে তা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে ১৯৬০ সালের দন্ডবিধির ২৬৯ ধারায় ১০০ শত টাকা করে মোট ১৮ জন ব্যাক্তিকে জরিমানা করেন এবং সাথে সাথে তা আদায় করা হয়। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
এসময় সহযোগিতা করেন রাজারহাট থানার এস আই অনিল ও শাহাদতসহ পুলিশ ফোর্স।
রাজারহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুরে তাসনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। জনসম্পৃক্ততাই পারে প্রশাসনের এ নির্দেশ গুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button