Uncategorized

গ্রামবাসীরা নিজ উদ্যোগে লকডাউন করল সিম্বা গ্রাম

সারা বিশ্ব করোনা ভাইরাসের মৃত্যুর ভয়াল থাবায় নাজেহাল। এই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য গ্রহণ করা হয়েছে নানা রকমের সতর্কতা ও সচেতনতা মূলক ব্যবস্থা। তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে সদর ইউনিয়নের সিম্বা গ্রামকে করোনা ভাইরাস মুক্ত রাখার প্রত্যয়ে গ্রামবাসীরা নিজ উদ্যোগে লকডাউন করেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে বাঁশ দিয়ে গ্রামের প্রধান প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশ মুখে একদল স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। বাহিরের কাউকে প্রামের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কাউকে জরুরি কাজ ছাড়া বাহিরেও যেতে দেওয়া হচ্ছে না।
সিম্বা গ্রামের সাইদুল ইসলাম, তুষার বুলবুলসহ অনেকেই জানান, গ্রামের কিছু যুবক সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছে, কি কি বিষয় অবশ্যই করণীয় তা নিয়ে কাজ করছে।
বাঁশের বেড়া দিয়ে গ্রামকে লকডাউন করার প্রসঙ্গে তারা বলেন, নিজ নিজ দূরত্ব বজায় রেখে এলাকাবাসী প্রয়োজন ছাড়া গ্রাম থেকে বের হচ্ছেন না। মরণঘাতি এই ভাইরাস মোকাবেলায় গ্রামের প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমাদের গ্রামকে রক্ষার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা রাখি আমাদের দেখাদেখি উপজেলার অন্যান্য গ্রামগুলোও এই নিরাপদ থাকার পন্থা গ্রহণ করবেন। কারণ আমরা যদি নিজ থেকে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করি তাহলে করোনা ভাইরাস আমাদের তেমন কোন ক্ষতি করতে পারবে না। তার কারণ কোন কিছুর প্রতিকারের চেয়ে প্রতিরোধই প্রধান উপায়। গ্রামের সবার সহযোগিতা নিয়ে আমরা এই কাজটি করেছি। যতদিন এই করোনা সংকট শিথিল না হচ্ছে ততদিন এই লকডাউন অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিজ নিজ এলাকা সুরক্ষিত রাখার জন্য এ ধরনের উদ্যোগ সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। প্রতিটি এলাকায় যদি গ্রামবাসী এ ধরনের উদ্যোগ গ্রহণ করে করোনা ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসেন তবে এ মরণঘাতি ভাইরাসের সংক্রমণ থেকে আমরা সবাই রক্ষা পাবো।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button