শিরোনাম

হাসপাতাল থেকে কাল ছাড়া পাচ্ছেন ওয়াহিদা

ঘোড়াঘাট : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। তাকে আগামীকাল (১লা অক্টোবর) হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড প্রধান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের অধ্যাপক ডা. জাহেদ হোসেন।
গণমাধ্যমকে অধ্যাপক ডা. জাহেদ হোসেন বলেন, আশা করছি আগামীকাল তাকে আমরা ছাড়পত্র দেব। তবে তাকে পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতাল থেকে সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড) যাওয়ার জন্য লিখে দেব। ইউএনও ওয়াহিদা কতটা সুস্থ হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, কোনও ধরনের সাপোর্ট ছাড়াই তিনি নিজে নিজেই হাটতে পারছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button