দূর্ঘটনাশিরোনাম

পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে : নিহত ২৮

পর্তুগালের মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে জার্মানির পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনই নারী। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় সংবাদসংস্থা লুসার বরাত দিয়ে বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে।
ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক।
এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতিমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button