Uncategorized

বাঘাইছড়িতে কৃষকের মাঝে উন্নত জাতের মাল্টা ও কমলা চারা বিতরন

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের ৬০ জন বাঙ্গালী ও পাহাড়ি কৃষকের মাঝে মাল্টা ও কমলার চারা এবং পরিচর্যা সহায়ক সার ও উপকরন বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা নিহার রঞ্জন রায়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতুর উপস্থিতিতে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন বাঙ্গালী ও পাহাড়ি কৃষকের মাঝে ২৪৯০ টি মাল্টা চারা, কমলা চারা ১৫০ টি ও চারা রোপন ও পরিচর্যা সহায়ক সার ও উপকরন বিতরন করা হয়।
এসময় বাঘাইছড়ি উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা ও কৃষক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button