Uncategorized

গোবিন্দগঞ্জে ধানক্ষেতে থেকে কিশোরের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের পাশ্ববর্তী টকোরগাড়ী নামক স্থান থেকে দিলবর(১৬) নামে এক ছেলের মৃতদেহ উদ্ধার করে বৈরাগীহাট তদন্তকেন্দ্র। আজ সকালে এলাকাবাসী ধানখেতে লাশ দেখতে পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুৃলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
জানা যায় মৃত কিশোরের নাম মোঃ দিলবর প্রামাণিক(১৬), পিতা মোঃ আলাল উদ্দীন প্রামাণিক, মাতা দোলোনা বেগম। ৩নং শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের বাসিন্দা সে।
গতকাল বিকালে আনুমানিক ৫.০০ ঘটিকার সময় জীবিকার দাগীদে দিলবর ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বেড় হয়। অনেক রাত পর্যন্ত সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। ভোর বেলা এলাকাবাসীর মাধ্যমে জানতে পারে বটতলা এলাকায় এক কিশোরের লাশ ধানক্ষেতে পাওয়া গেছে। সংবাদ পেয়ে তার মা দোলেনা বেগম এসে তার সন্তান কিশোর দেলবারকে সনাত্য করে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই কালে ছিনতাইকারীকে চিনতে পারলে তাকে হত্য করা হয়েছে। অটোভ্যান ছিনতাই করে দিলবরকে হত্যার করে ধানক্ষেত ফেলে যায় । মৃত দিলবরের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায় এবং একটি জুতা রাস্তার অন্যপাশে পাওয়া যায়।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button