শ্রদ্ধা আর ভালোবাসায় চির নিদ্রায় শয়িত হলেন, নির্বাচনে দায়িত্ব পালন কালে গুলিতে নিহত বিজিবি সদস্য রুবেল মন্ডল

গাইবান্ধা প্রতিনিধি : নীলফামারি জেলায় গতকাল ৩য় ধাপের নির্বাচন চলাকালে ভোটের ডিউটি পালনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শালমারা ইউনিয়নের বাইগুনি গ্রামের বাসিন্দা,নরুল মন্ডলের ছেলে অকুতোভয় বিজিবি সদস্য রুবেল মন্ডল। তার আকর্স্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিজিবি ক্যাম্প নীলফামারী সহ তার গ্রামের বাড়ী শালমারা ইউনিয়নে। নিহত রুবেল মন্ডল ছিলেন, নম্র,ভদ্র ও দায়িত্বশীল বিজিবি সৈনিক। শালমারা ইউনিয়নের বাইগুনি গ্রামের সম্ভ্রান্ত মন্ডল পরিবারের সন্তান, লুৎফর রহমান মন্ডলের নাতি ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আনিছের স্নেহের ভাতিজা রুবেল মন্ডল। আওয়ামীলীগ পরিবারের সন্তান, রুবেল মন্ডল ছোট বেলা থেকে পরিবারের আদর্শ লালন করে অন্যায়ের প্রতিবাদী হয়ে উঠেন। পরবর্তীতে পেশাগত ভাবে যোগ দেন বিজিবিতে। তিনি বিজিবিতে যোগ দেওয়ার পর থেকেই বাহিনীর আদর্শ ও দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। গতকাল ৩য় ধাপে নির্বাচনী দায়িত্ব পালন করার সময় যখন সন্ত্রাসীরা ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, গোলাগুলি চলছিল,তার পরেও ব্যালট বাক্স ছাড়েন নি, তখনি নিশংস গুলি কেড়ে নেয় বিজিবি সদস্য রুবেল মন্ডলের প্রান।
তার আকর্স্মিক মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি দেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী জননেতা মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা ভাইস-চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মাননীয় সংসদ সদস্য’র সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আনিছুর রহমান আনিছ,ছাত্রলীগ নেতা নিশান আকন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আজ সোমবার সকালে কর্মস্থল নীলফামারী বিজিবি ক্যাম্পে ১ম নামাযে জানাযা ও পুস্পস্তক অর্পন করে শ্রদ্ধা নিবেদন,সহকর্মীদের ভালোবাসা জানানো শেষে বিজিবির এম্বুলেন্সে কাফিনে করে তার মরদেহ গ্রামের বাড়ীতে নিয়ে আসেন বিজিবির উর্দ্ধতন কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্য গন। আজ সন্ধা ৭টায় গ্রামের বাড়ীতে রুবেল মন্ডলের মরদেহ পৌঁছিলে সেখানে প্রিয় সন্তানকে একনজর দেখার জন্য হাজার- হাজার শুভকাংখি ভীড় করে ও শ্রদ্ধা জানান। পরে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
অকুতোভয় বিজিবি সৈনিক মরহুম রুবেল মন্ডলকে মহান আল্লাহ যেন জান্নাতের উত্তম স্থান,শহীদের মর্যাদা দান করেন, এজন্য দোয়া চেয়েছেন,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, শালমারা ইউপির নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান আনিছ।



