Uncategorized

রংপুরে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি : রংপুর সদর উপজেলার সদ্যপুস্কনী ভুরারঘাট বাজার থেকে জহুরুল হক ভোলা নামে এক নৈশ প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভোলা ভুরারঘাট বাজারের একটি গোডাউনের নৈশপ্রহরী ছিলেন।
এলাকার লোকজন জানান- নিহত জহুরুল হক ভোলা দিনের বেলা রিক্সা ভ্যান চালানোর পাশাপাশি রাতে ভুরারঘাট বাজারে ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউনে নৈশ প্রহরীর চাকরী করেন। তার বাড়ি ভুরারঘাট বাজারের পাশে।
শনিবার সকালে লোকজন বাজারে এসে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান- তার গোডাউনে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। তিনি বলেন, ডাকাতির উদ্দেশ্যে হয়তো জহুরুল হককে কুপিয়ে হত্যা করতে পারে।
রংপুর সদর কোতয়ালী থানার ওসি সাজিদুল ইসলাম জানান- শুক্রবার রাতে গোডাউনের মালামাল ডাকাতি করতে এসে ডাকাতদের চিনে ফেলায় সম্ভবতঃ ওই নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button