রাজনীতিশিরোনাম

সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তাই তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করে ক্ষমতায় থাকতে চায়।
শনিবার বিকেলে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার গোপিবাগ বাসভবনে আয়োজিত বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোওয়া মাহফিলে তিনি এসব কাথা বলেন।
মান্না বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করে ক্ষমতায় থাকতে চায়। সরকার যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতো তাহলে আজ বীর শ্রেষ্ঠদের কথা মাথায় থাকতো, তারা শুধু একজনের চেতনা নিয়ে থাকতে চায়।
এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করলে বীর শ্রেষ্ঠদের কথা মাথায় থাকে না কেন? বীর শ্রেষ্ঠদের আত্মত্যাগকে স্মরণ করে সব ধরণের অন্যায়ের বিরুদ্ধে লড়ায় করার জন্য যুসমাজের প্রতি আহ্বানও জানান তিনি।
মিলাদ মাহফিলে উপস্থিত কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বলেন, আওয়ামী লীগ নেতারা পরশ্রীকাতর হয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
মিলাদ মাহফিলের আয়োজক বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপকমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সরকারীভাবে জাতির এই সূর্য সন্তানদের নিয়ে আজ কোনো আয়োজন নেই। অথচ, এই সূর্য সন্তানদের জন্যই আমরা এই দেশ পেযেছি।
এসময়, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান দিতে যা যা করা দরকার, তাই করা হবে বলেও ঘোষণা দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আলোচনা শেষে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের স্মরণে মিলাদ ও দোয়া করা হয়। এসময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খানসহ সম্মুখ সারীর বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button