ঘুমধুম ইউনিয়নে ইউএনডিপির ত্রাণ বিতরণ

সীমান্ত প্রতিনিধি : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে করোনা কালে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত ও হতদরিদ্রের মাঝে ইউএনডিপির ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী এর অর্থায়নে ১ম বারের মত ঘুমধুম ইউপি হলরুমে একে এম জাহাঙ্গীর আজিজের সভাপতিত্বে ইউএনডিপি বান্দরবান জেলার দায়িত্বরত ব্যবস্থাপক খুশি রায় ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তারিক আজিজ জামী ছিলেন, প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, ইউএনডিপির প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ।
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ জানান, ইউএনডিপির উদ্যোগে আজকে ঘুমধুম ইউনিয়ন হলরুমে ১৮শ ১১পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু,২ কেজি ধাল, ২টি সাবান,১লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবন, ২ প্রকার পোষ্টার ৭ প্রকারের ফলজ বীজসহ মাক্স ও হেক্সিসল রয়েছে।
ইউএনডিপি বান্দরবান জেলার দায়িত্বরত ব্যবস্থাপক খুশি রায় ত্রিপুরা বলেন, ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যহত রাখতে আমরা চেষ্টা করব।
Attachments area




