sliderস্থানিয়

কাজিপুরে নজরুল বর্ষ উদযাপন ও সাহিত্য প্রতিযোগিতা

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে এক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কাজিপুর উপজেলা প্রশাসন যৌথভাবে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তন ও উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এডিসি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান খান এবং কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সাম্য-মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় জীবনের এক অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুল চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত এমন সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের ওপর জোর দেওয়ার পাশাপাশি দেশব্যাপী এই প্রতিযোগিতার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button