sliderস্থানিয়

যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যশোর প্রতিনিধি: প্রবল বৃষ্টি উপেক্ষা করে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে নেতাকর্মীরা শহরের কারবালা কবরস্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন।এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবুসহ জেলা, নগর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের টাউন হল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, আল্লাহ যে রিজিক নির্ধারণ করে দিয়েছেন, তা মানুষের ঘরে পৌঁছে যাবে। এজন্য অসাধু কোনো পথ অবলম্বনের প্রয়োজন নেই।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আওয়ামী লীগ এমন এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির চর্চা করেছে, যার কারণে নতুন রাজনীতিতে আসা অনেকে সেটিকেই রাজনীতির মূল সংস্কৃতি মনে করছেন। নতুন রাজনৈতিক দলগুলোর মধ্যেও এমন আচরণ দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button