বিগত দিনে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাসের খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে—পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত ৪৮ বছরে যখনই বাংলাদেশের জনগণের কোন বিপদ এসেছে গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি এসেছে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র যে দল সবচেয়ে আগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের মাটি রক্ষা করার জন্য বিএনপির নেতাকর্মী সবচেয়ে বেশি জীবন দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শহিদ জিয়া সাড়ে তিন বছরে রাষ্ট্র শাসন করেছিলেন। এই সাড়ে তিন বছরে বাংলাদেশের উন্নয়নে উৎপাদনে বীজ বপন করেছিলেন। আজকে যত উন্নয়ন হয়েছে গত ৪৮-৫০ বছরে প্রত্যেকটা উন্নয়ন শহীদ জিয়া উন্নয়নের বীজ বপন করেছিলেন তার থেকে উৎপত্তি হয়েছে। কৃষি শিল্প ইন্ডাস্ট্রি প্রবাসী আমাদের খাল খনন আমাদের কৃষি বিপ্লব আমাদের শিল্প বিপ্লব আমাদের গার্মেন্টেস ইন্ডাস্ট্রি আমাদের মৎস্য ইন্ডাস্ট্রি আমাদের প্রত্যেকটি উদ্ভাবনের যে জায়গা অর্থ উপার্জনের যে জায়গা অর্থনৈতিক যে শক্তিশালী করার জায়গা সেই জায়গাটায় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বাংলাদেশের ইতিহাসের শহিদ রাষ্ট্রপতি জিয়া রহমান।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পরে গত ফেব্রুয়ারী মাসে আমাদের দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। যেই নির্বাচনে প্রত্যেকটি জনগণ স্বাধীনভাবে নির্ভয়ে ভোট দিতে পেরেছে। এবং ভোট দিয়ে নিরকুশ ভাবে দুই-তৃতীয়াংশ বিজয় অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহর রহমতে জনগণের সেবা করার সুযোগ পেয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি মনে করি যে কোন সময়ের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় আছে।
তিনি আরও বলেন, বিগত দিনে জ্বালানি খাতে বিদ্যুৎ খাতে গ্যাসের খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। টেন্ডারের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যারা পাচার করেছে তারাও কিন্তু নিজেরা ৬ই আগস্ট নেত্রীর সাথে পলায়ন করেছে। এখন সেই হাজার হাজার কোটি টাকা বিদেশে বসে ভোগ করছে। এবং বাংলাদেশের জনগণ জ্বালানি কষ্টে আছে। বর্তমানে আমরা যে ফেস করছি সেটা আওয়ামী লীগের তৈরি। মাঝে যে সরকার ছিল সেই সরকারের আমলেও এই বিষয়ে করে নাই। সেই কারণে আজকে তখন আমরা আদলে অর্থনীতিকে সচল করার চেষ্টা করছি। যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আমাদের প্রবাসীর ভাই বোনেরা কষ্টে আছে সৌদি আরব সম্মিলিত জায়গায় সেই সময় আমাদের এই যে জ্বালানি খাতকেও সামলাতে হয়েছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি ধৈর্য ধারণ করি এবং সততার সাথে কাজ করি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমাধান করে দিবেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মোদাররেস আলী ইছা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, মনির মোল্যা, শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদুজ্জামান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, যুবদল নেতা হাসান আশরাফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কেটে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




